আমাদের কথা
Science-backed parenting answers for Bangladeshi families.
সিদ্ধান্ত। শব্দটা ছোট, কিন্তু একজন বাবা-মায়ের প্রতিটি দিন কাটে এর ওপর ভর করে।
শিশুকে কী খাওয়াব, কখন ঘুম পাড়াব, কিশোর সন্তানের সঙ্গে কীভাবে কথা বলব। প্রতিদিন এমন অসংখ্য সিদ্ধান্ত আমাদের নিতে হয়। অথচ হাতে থাকে কখনো পরিবারের পরামর্শ, কখনো ফেসবুকের কোনো পোস্ট, কখনো শুধুই আন্দাজ।
সেই পরামর্শের বেশিরভাগই আসে ভালোবাসা থেকে। কিন্তু ভালোবাসা আর সঠিক তথ্য এক জিনিস নয়, আর আমাদের সন্তানেরা দুটোই পাওয়ার যোগ্য।
আমরা কী করি
গবেষণার কঠিন ভাষাকে আমরা সহজ বাংলায় পরিবারের কাজে লাগাই। আমাদের কাজ দুটি ক্ষেত্রে:
- বিজ্ঞানসম্মত সন্তান লালন: গর্ভাবস্থার পুষ্টি, নবজাতকের ঘুম, শিশুর প্রথম খাবার, বিকাশের ধাপ, আর ছোটবেলা থেকে শুনে আসা নানা ভুল ধারণা।
- কিশোরদের সাথে সম্পর্ক: কিশোর মনের গতিপ্রকৃতি, ডিজিটাল ওয়েলনেস, আর এমনভাবে কথা বলা, যাতে সন্তান সত্যিই শোনে।
আমাদের পথ
পারিবারিক বিশ্বাস আর ঐতিহ্যকে আমরা সম্মান করি। কোনো প্রচলিত ধারণার সঙ্গে গবেষণা না মিললে কাউকে ছোট না করে কারণটা বুঝিয়ে বলি। যা বলি, তার সূত্র জানাই। আর বিজ্ঞান যেখানে নিশ্চিত নয়, সেখানে সেটাও সৎভাবে স্বীকার করি।
সিদ্ধান্তের পেছনের মানুষ

গবেষণা ও স্ক্রিপ্ট প্রধান
প্রাণিবিদ্যায় বিএসসি এবং ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তিতে মাস্টার্স। গর্ভাবস্থা ও সন্তান লালনে বিজ্ঞানভিত্তিক কাজের অভিজ্ঞতা পাঁচ বছরের বেশি। ছয় বছর শিক্ষকতা করেছেন, আর দুই ছেলের মা। তিনি ক্যামেরার আড়ালে থেকে কাজ করেন। সন্তান লালনের প্রতিটি ভিডিওর গবেষণা ও স্ক্রিপ্ট তাঁর হাতে তৈরি।

উপস্থাপক ও কিশোর সম্পর্ক বিষয়ক প্রধান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ। গত আট বছর ধরে তিনি একটি স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীদের কাউন্সেলর হিসেবেও সক্রিয়। তাই কিশোর-কিশোরী ও তাদের অভিভাবকদের সঙ্গে কাজের অভিজ্ঞতা বহু বছরের। ডিজাইনেও আছে দশ বছরের বেশি অভিজ্ঞতা। সিদ্ধান্তের প্রতিটি ভিডিওতে তিনিই আপনার সঙ্গে কথা বলেন।
Our promise
Clear answers. Honest sources. No myths, no judgment.
Let’s grow them wisely, together.